November 23, 2026, 9:19 am
শিরোনাম :
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাঁশখালীগে স্কুলে উত্তেজনা, ১০ ঘণ্টা অবরুদ্ধ প্রধান শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশ মাউশির নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার সুইমস্যুট পর্বে ভিন্ন সাজে নজর কাড়লেন সামিরা খান মাহি দেশত্যাগের সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আঞ্চলিক চ্যাম্পিয়ন জাজিরার রমজান প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে বৈঠকে বসতে যাচ্ছে এনসিপি

উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা

রাশেদ মাহমুদ, ক্রাইম রিপোর্টার, জামালপুর:

জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘ আট মাস পর উৎপাদনে ফেরা যমুনা সার কারখানা চালুর দুই দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে। বুধবার (৭ অক্টোবর) রাতে কারখানার বয়লার প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে দীর্ঘদিন গ্যাস সংকটে বন্ধ থাকার পর সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে গ্যাস সরবরাহ পাওয়ায় কারখানাটিতে উৎপাদন শুরু হয়েছিল।
কারখানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বয়লার প্ল্যান্টে ত্রুটি দেখা দিয়েছে। তবে কারখানার অন্যান্য যন্ত্রাংশ সচল রয়েছে। উৎপাদন শুরুর পর দুই দিনে মোট ১ হাজার ৬০০ মেট্রিক টন সার উৎপাদন করা হয়েছে। বয়লার প্ল্যান্টের ত্রুটি মেরামত করা গেলে কারখানাটি পুনরায় উৎপাদনে ফিরতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, বয়লার প্ল্যান্টের ত্রুটি মেরামতের কাজ চলছে। ত্রুটি সারিয়ে দুই দিনের মধ্যে আবার উৎপাদন শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর উৎপাদন শুরু হলেও যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ হওয়ায় কারখানাটির উৎপাদন কার্যক্রমে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার