October 15, 2026, 7:17 am
শিরোনাম :
ফুলছড়িতে সার ডিলারশিপ নিয়ে তথ্য গোপন ও অপপ্রচারের অভিযোগ কোটচাঁদপুরে কথিত দেহব্যবসার অভিযোগে নারীসহ আটক ৫ বগুড়ায় ৫৬ পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন ঘর পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ভালুকায় হাতাহাতির জেরে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বাগদান ভাঙার পর ফের একসঙ্গে পৃথ্বী শ ও আকৃতি আগরওয়াল মায়ের স্বপ্ন পূরণেই অভিনয়ে এসেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান সাবিলা নূরের দাম্পত্য নিয়ে গুঞ্জন, মেলেনি আনুষ্ঠানিক বক্তব্য কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন ধানমন্ডিতে মারধরের ভিডিও ভাইরাল, যুবক আটক পুলিশ প্রত্যাহার

কোটচাঁদপুরে কথিত দেহব্যবসার অভিযোগে নারীসহ আটক ৫

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার দুধসরা গ্রামে কথিত দেহব্যবসার অভিযোগে অভিযান চালিয়ে চার নারীসহ পাঁচজনকে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুধসরা এলাকার একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে চার নারী ও এক পুরুষকে আটক করা হয়।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করে জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অসামাজিক কার্যকলাপ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার