October 17, 2026, 3:07 pm
শিরোনাম :
দুর্গাপূজায় স্বাধীনতার পর সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী পার্টিতে না গেলে কাজ পাব না, প্রশ্ন তুললেন ঐন্দ্রিলা সেন সাবিলার সঙ্গে সম্পর্কের অভিযোগে ভাঙল মামুনের সাত বছরের প্রেম এআই ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ পরীমণি, দায় দিলেন টিভি কর্তৃপক্ষকে চীনে ‘ভালো টয়লেট’ নেই মন্তব্য, জাকারিয়াকে সফরের আমন্ত্রণ নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু ভারতে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে সৌদিতে পাঁচজনের মৃত্যুদণ্ড মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ১১ গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, ছয়জনকে পুলিশের হাতে দিলেন ইশরাক

ভারত থেকে সৈয়দপুরে পৌঁছাল ১৮টি নতুন রেলকোচ

অভয়নগর প্রতিবেদক

 

ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচ নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছেছে। শনিবার (১৭ অক্টোবর) ভোর ৪টার দিকে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানায় কোচগুলো এসে পৌঁছায়। বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে ভারতীয় প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের মাধ্যমে এগুলো সংগ্রহ করা হচ্ছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে চার ধরনের কোচ এসেছে। এর মধ্যে ১১টি নন-এসি শোভন চেয়ার, তিনটি এসি চেয়ার, দুটি এসি স্লিপার ও দুটি এসি পাওয়ার কার রয়েছে। ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেলকোচ কারখানায় এগুলো তৈরি করা হয়েছে। পাওয়ার কারে গার্ডদের পৃথক কামরা ও যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ জানান, কোচগুলো এখনো খোলা হয়নি। শিগগিরই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ কাজে কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতের বিশেষজ্ঞরা অংশ নেবেন। যান্ত্রিক পরীক্ষা, কমিশনিং ও ট্রায়াল রান শেষে কোচগুলো ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।



ফেসবুক কর্নার