October 17, 2026, 4:18 pm
শিরোনাম :
দুর্গাপূজায় স্বাধীনতার পর সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী পার্টিতে না গেলে কাজ পাব না, প্রশ্ন তুললেন ঐন্দ্রিলা সেন সাবিলার সঙ্গে সম্পর্কের অভিযোগে ভাঙল মামুনের সাত বছরের প্রেম এআই ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ পরীমণি, দায় দিলেন টিভি কর্তৃপক্ষকে চীনে ‘ভালো টয়লেট’ নেই মন্তব্য, জাকারিয়াকে সফরের আমন্ত্রণ নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু ভারতে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে সৌদিতে পাঁচজনের মৃত্যুদণ্ড মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ১১ গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, ছয়জনকে পুলিশের হাতে দিলেন ইশরাক

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ১১

অভয়নগর প্রতিবেদক

 

মিয়ানমারের মধ্যাঞ্চলের ইয়েসাগিও এলাকায় সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে মান্দালয় শহরের দক্ষিণ-পশ্চিমে পিপলস ডিফেন্স ফোর্সেসের (পিডিএফ) নিয়ন্ত্রিত এলাকায় এ হামলা হয়। শনিবার স্থানীয় এক বিদ্রোহী যোদ্ধা এ তথ্য জানান।

পিডিএফের সদস্য বো পাও বলেন, নিহতদের মধ্যে ছয় নারী ও দুই শিশু রয়েছেন। তাঁদের মধ্যে এক বছর বয়সী একটি শিশুও রয়েছে। নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, হামলায় রাস্তার পাশে থাকা তিনটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সাইকেল চালিয়ে যাওয়া ১১ বছর বয়সী এক স্কুলছাত্রসহ নিহত ব্যক্তিরা ঘটনাস্থলেই প্রাণ হারান। এ বিষয়ে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে পিডিএফসহ বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী। তবে সাম্প্রতিক সময়ে মান্দালয়ের আশপাশে পিডিএফ যোদ্ধারা কিছুটা কোণঠাসা অবস্থায় রয়েছে।



ফেসবুক কর্নার