October 18, 2026, 12:37 pm

দুর্গাপূজার মূল শিক্ষা অন্যায়-নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো: রাষ্ট্রপতি

অভয়নগর প্রতিবেদক

 

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে তিনি বলেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সেগুলো পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বজুড়ে সংঘাত ও হিংসা-বিদ্বেষের মধ্যে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উদ্‌যাপন করছেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের দৃষ্টান্ত। তিনি দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, এ উৎসব ন্যায়, শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের শিক্ষা দেয়। রমনা কালীমন্দিরের ইতিহাস তুলে ধরে তিনি ১৯৭১ সালে মন্দিরটি ধ্বংসের চেষ্টা এবং পরবর্তী সময়ে এর ধ্বংসের কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০০১ সালে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের উদ্যোগে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে মন্দিরটি পুনঃস্থাপিত হয়। এ সময় তিনি খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অপব্যাখ্যা ও অপপ্রচার চালানো হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, রমনা মন্দিরের সভাপতি অর্পনা রায় দাস ও সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য উপস্থিত ছিলেন। মন্দিরের সদস্য সুভাষ চন্দ্র দাস রাষ্ট্রপতিকে উত্তরীয় পরিয়ে দেন। রাষ্ট্রপতি পূজার সফলতা কামনা করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনকারীদের ধন্যবাদ জানান।



ফেসবুক কর্নার