October 18, 2026, 1:52 pm

দুর্গার সাজে পরীমনি, মুগ্ধ অনুসারীরা প্রশংসায় ভাসালেন

অভয়নগর প্রতিবেদক

 

দেবী দুর্গার সাজে হাজির হয়ে ভক্তদের মুগ্ধ করেছেন অভিনেত্রী পরীমনি। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এতে লাল পাড়ের সাদা শাড়ি, বিশাল মুকুট, গলায় ফুলের মালা, শরীরজুড়ে গয়না ও হাতে পদ্মফুল নিয়ে দেখা যায় তাঁকে।

বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’ তাঁর এই সাজ দেখে অনুসারীরাও প্রশংসা করছেন। কেউ লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’, কেউ বলেছেন, ‘পুরো দুর্গা। দ্য ডিভা’। আরেকজন মন্তব্য করেছেন, তাঁকে দুর্গার সাজে দেখতে চাওয়ার কথা কয়েক দিন আগে ভেবেছিলেন, আর এখন সত্যিই সেই সাজে দেখে ভালো লাগছে।

প্রতিবেদন প্রকাশের সময় ভিডিওটি পোস্ট করার এক ঘণ্টার মধ্যে ৩৭ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় সাড়ে পাঁচ হাজার মন্তব্য এবং প্রায় সাড়ে পাঁচ লাখ ভিউ পেয়েছে। শেয়ারও হয়েছে শত শত। অভিনয়ে পরীমনির হাতে রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’। এতে তাঁর সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি সিনেমাটির শুটিং হয়েছে, তবে মুক্তির বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার