October 18, 2026, 4:32 pm
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে ৩০০ নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ফ্রান্সে রাতভর দাঙ্গা, আহত ৫০০ পুলিশ, আটক ১,৮০০ হাসনাত-সারজিসের বিরুদ্ধে গাদ্দারির অভিযোগ রাশেদ খাঁনের বিচ্ছেদের পর প্রকৃতির মাঝে শেহতাজ, নতুন ছবি ঘিরে আলোচনা ১৬ বছর আগের মামলায় রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আগামী বছর বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না দেশে: চিফ হুইপ অগ্নিনিরাপত্তার লাইসেন্স ছিল না ইনানীর রিসোর্টে, জুনেই সতর্কতা আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণে মন্ত্রিসভার অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

অভয়নগর প্রতিবেদক

 

ভাষাশহীদদের স্মরণে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ৭ জানুয়ারি। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন নিয়ে গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও সচিব ইয়াসমিন বেগম। প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৭ সালের অমর একুশে বইমেলা ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজনের সময় নির্ধারণ করা হয়।



ফেসবুক কর্নার