October 18, 2026, 4:27 pm
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে ৩০০ নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ফ্রান্সে রাতভর দাঙ্গা, আহত ৫০০ পুলিশ, আটক ১,৮০০ হাসনাত-সারজিসের বিরুদ্ধে গাদ্দারির অভিযোগ রাশেদ খাঁনের বিচ্ছেদের পর প্রকৃতির মাঝে শেহতাজ, নতুন ছবি ঘিরে আলোচনা ১৬ বছর আগের মামলায় রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আগামী বছর বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না দেশে: চিফ হুইপ অগ্নিনিরাপত্তার লাইসেন্স ছিল না ইনানীর রিসোর্টে, জুনেই সতর্কতা আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণে মন্ত্রিসভার অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধানমন্ত্রী

অগ্নিনিরাপত্তার লাইসেন্স ছিল না ইনানীর রিসোর্টে, জুনেই সতর্কতা

অভয়নগর প্রতিবেদক

 

কক্সবাজারের ইনানীতে অবস্থিত টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কোনো অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না। গত জুনে রিসোর্টটি পরিদর্শন করে অগ্নিনিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেন ফায়ার সার্ভিসের এক পরিদর্শক। এ বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করে নোটিশ দেওয়া হলেও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। শনিবার (১৭ অক্টোবর) ঢাকার ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

মহাপরিচালক জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান, যা সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। আগুনের সুনির্দিষ্ট কারণ তদন্তের আগে বলা সম্ভব নয়। রিসোর্টের নিচতলায় রেস্টুরেন্ট এবং কাঠের স্থাপনা আগুন ছড়িয়ে পড়ায় ভূমিকা রেখেছে কি না, তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

দেশের বিভিন্ন পর্যটন এলাকায় প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তাব্যবস্থা ও সনদ ছাড়াই অনেক হোটেল-রিসোর্ট পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন মহাপরিচালক। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নোটিশ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। অপরিকল্পিত নগরায়ণ ও সরু সড়কের কারণে অগ্নিনির্বাপণে বাধার কথাও জানান তিনি। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ থ্রি-হুইলার ও মোটরসাইকেলে হোস পাইপ বহন করে আগুন নেভানোর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি নতুন ফায়ার স্টেশন নির্মাণে ১৩০টি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার