October 18, 2026, 5:30 pm
শিরোনাম :
পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ এআই নারীর প্রেমে সব বিক্রি, ১,৯৩১ কিমি পাড়ি দিয়ে প্রতারণার শিকার দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করুন: প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট পদত্যাগের সিদ্ধান্ত হলে সংবাদ সম্মেলন করেই জানাব: ইশরাক ৫৯ বছরের বয়সের ব্যবধান, ৮০ বছরের নারীকে বিয়ে যুবকের দুর্গাপূজা উপলক্ষে ৩০০ নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ফ্রান্সে রাতভর দাঙ্গা, আহত ৫০০ পুলিশ, আটক ১,৮০০ হাসনাত-সারজিসের বিরুদ্ধে গাদ্দারির অভিযোগ রাশেদ খাঁনের বিচ্ছেদের পর প্রকৃতির মাঝে শেহতাজ, নতুন ছবি ঘিরে আলোচনা

আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণে মন্ত্রিসভার অনুমোদন

অভয়নগর প্রতিবেদক

 

রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। ৩১ একর জমিতে সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরুর লক্ষ্য রয়েছে। তবে প্রকল্পের ব্যয় এখনো নির্ধারণ করা হয়নি।

পরিকল্পনা অনুযায়ী, নতুন সচিবালয়ে বেজমেন্টসহ ৩ হাজার ৮০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, ১৪টি ১২ তলা ভবন, দুটি মসজিদ, মাল্টিপারপাস হল, ক্যাফেটেরিয়া ও ডাকঘর থাকবে। যান চলাচল স্বাভাবিক রাখতে নির্মাণ করা হবে আন্ডারগ্রাউন্ড সড়ক ও আন্ডারপাস। বর্তমান সচিবালয়ের জায়গায় ভবিষ্যতে আদালতসহ প্রশাসনিক স্থাপনা নির্মাণের সম্ভাবনার কথাও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মন্ত্রিসভার বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন এবং বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশক আমদানিতে পূর্বসম্মতি-সংক্রান্ত রটারডাম কনভেনশনে যোগদানের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনের নকশার মূল ধারণাও অনুমোদিত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, সংসদ ভবনের মূল স্থাপত্যধারণার সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী নকশার কাজ এগিয়ে নেওয়া হবে।



ফেসবুক কর্নার