October 18, 2026, 6:17 pm
শিরোনাম :
পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ এআই নারীর প্রেমে সব বিক্রি, ১,৯৩১ কিমি পাড়ি দিয়ে প্রতারণার শিকার দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করুন: প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট পদত্যাগের সিদ্ধান্ত হলে সংবাদ সম্মেলন করেই জানাব: ইশরাক ৫৯ বছরের বয়সের ব্যবধান, ৮০ বছরের নারীকে বিয়ে যুবকের দুর্গাপূজা উপলক্ষে ৩০০ নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ফ্রান্সে রাতভর দাঙ্গা, আহত ৫০০ পুলিশ, আটক ১,৮০০ হাসনাত-সারজিসের বিরুদ্ধে গাদ্দারির অভিযোগ রাশেদ খাঁনের বিচ্ছেদের পর প্রকৃতির মাঝে শেহতাজ, নতুন ছবি ঘিরে আলোচনা

পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

অভয়নগর প্রতিবেদক

 

অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিট ও দপ্তরে বদলি-পদায়ন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। আইজিপি আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২৮ অক্টোবর থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিল আকতারকে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) জাকিয়া সুলতানাকে মেহেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার করা হয়েছে। এসআরবির মো. শহিদুল্লাহ ও গোদাগাড়ী সার্কেলের মীর্জা মো. আব্দুস ছালামকে এপিবিএনে, কিশোরগঞ্জের মুকিত সরকারকে এসএমপিতে এবং মুন্সীগঞ্জের মো. কামরান হোসেনকে টাঙ্গাইলে পদায়ন করা হয়েছে। লালমনিরহাটের এ কে এম ফজলুল হককে ডিএমপিতে বদলি করা হয়েছে।

এ ছাড়া খাগড়াছড়িতে কর্মরত মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে, খুলনার ক-সার্কেলের সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলে এবং পঞ্চগড়ের মো. শইমী ইমতিয়াজকে সিআইডিতে পদায়ন করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে এসবির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে। নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।



ফেসবুক কর্নার