October 18, 2026, 6:18 pm
শিরোনাম :
পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ এআই নারীর প্রেমে সব বিক্রি, ১,৯৩১ কিমি পাড়ি দিয়ে প্রতারণার শিকার দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করুন: প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট পদত্যাগের সিদ্ধান্ত হলে সংবাদ সম্মেলন করেই জানাব: ইশরাক ৫৯ বছরের বয়সের ব্যবধান, ৮০ বছরের নারীকে বিয়ে যুবকের দুর্গাপূজা উপলক্ষে ৩০০ নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ফ্রান্সে রাতভর দাঙ্গা, আহত ৫০০ পুলিশ, আটক ১,৮০০ হাসনাত-সারজিসের বিরুদ্ধে গাদ্দারির অভিযোগ রাশেদ খাঁনের বিচ্ছেদের পর প্রকৃতির মাঝে শেহতাজ, নতুন ছবি ঘিরে আলোচনা

দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করুন: প্রধানমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 

দেশের জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। রোববার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, কঠিন সময়ের মধ্য দিয়েও মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য অর্জন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সুন্দর বাংলাদেশ গড়তে সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান। বিশেষ অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, ২৭ বছরে মানবসেবার চারাগাছ থেকে মহীরুহ হওয়ার পথে এগিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

সভায় ফাউন্ডেশনের মহামারি ও দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা, ত্রাণ এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম তুলে ধরেন নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম। পরে আইডিয়া ফেস্ট ২০২৫-এর বিজয়ীদের হাতে অর্থ পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।



ফেসবুক কর্নার