October 18, 2026, 6:19 pm
শিরোনাম :
পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ এআই নারীর প্রেমে সব বিক্রি, ১,৯৩১ কিমি পাড়ি দিয়ে প্রতারণার শিকার দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করুন: প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট পদত্যাগের সিদ্ধান্ত হলে সংবাদ সম্মেলন করেই জানাব: ইশরাক ৫৯ বছরের বয়সের ব্যবধান, ৮০ বছরের নারীকে বিয়ে যুবকের দুর্গাপূজা উপলক্ষে ৩০০ নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ফ্রান্সে রাতভর দাঙ্গা, আহত ৫০০ পুলিশ, আটক ১,৮০০ হাসনাত-সারজিসের বিরুদ্ধে গাদ্দারির অভিযোগ রাশেদ খাঁনের বিচ্ছেদের পর প্রকৃতির মাঝে শেহতাজ, নতুন ছবি ঘিরে আলোচনা

ডব্লিউএইচওর পদে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট

অভয়নগর প্রতিবেদক

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে মিথ্যা ও ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ অক্টোবর) সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের সচিব মো. সাইদুর রহমান খান।

দুদক জানায়, ২০২৫ সালের ২০ মার্চ মিথ্যা তথ্য দিয়ে ডব্লিউএইচওতে চাকরি নেওয়া এবং সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগে পুতুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। তদন্তে অভিযোগ করা হয়েছে, ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের জন্য জমা দেওয়া জীবনবৃত্তান্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) ‘অনারারি স্পেশালিস্ট/এক্সপার্ট’ হিসেবে কাজ করার মিথ্যা তথ্য দেন তিনি। ওই তথ্যের ভিত্তিতেই তিনি পদটিতে নিয়োগ পান বলে দুদকের অভিযোগ।

দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, পুতুল ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় এসব কার্যক্রম চালান বলে অভিযোগ রয়েছে। এজাহারে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা বা শিক্ষা-সংক্রান্ত ম্যানুয়াল তৈরি ও পর্যালোচনার কাজে অংশ না নিয়েও সংশ্লিষ্ট অভিজ্ঞতার দাবি করে ২০২৩ সালে ডব্লিউএইচওতে আবেদন করেন তিনি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।



ফেসবুক কর্নার