October 19, 2026, 2:48 pm
শিরোনাম :
গোপালপুরের মাহফুজুল আলম খান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি সিটি নির্বাচনে লড়ব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক দুর্গাপূজার শান্তিপূর্ণ উদযাপন সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: রাষ্ট্রপতি আইনের ঊর্ধ্বে কেউ নন, অনিয়মে ব্যবস্থা: আইনমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও অনিয়মের প্রতিবাদ দৌলতপুরে ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন বগুড়ায় শ্রমিক পরিবারের মধ্যে মোটর শ্রমিক ইউনিয়নের  অনুদান  লালন আখড়াবাড়ির সামনে বোমাসদৃশ বস্তু ও পেট্রলভর্তি ব্যাগ উদ্ধার,

দৌলতপুরে ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন

শাহ আলম, মানিকগঞ্জ ব্যুরো

মানিকগঞ্জের দৌলতপুরে হারিয়ে যাওয়া গ্রামবাংলার রূপ ও ঐতিহ্য ফিরিয়ে আনতে লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার কলিয়া ইউনিয়নের পাঁচ কলিয়া ঈদগাহ মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। বিকেল থেকেই বিভিন্ন বয়সের হাজারো মানুষ মাঠে ভিড় জমান। ঢাক-ঢোল ও কাশর-ঘণ্টার তালে লাঠিয়ালদের কসরত ও রণকৌশল দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন। বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন ও রবিন আহমেদ সামান, সদস্য মাহফুজুর রহমান তারা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম সজীব, কলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ বাবুল হোসেন এবং ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ আসাদুজ্জামান আনন্দ।
আয়োজনে সার্বিক সহায়তা করেন কলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূরু, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতারা। খেলা শেষে অতিথি ও আয়োজকেরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো সংস্কৃতির অনন্য অংশ। তরুণ সমাজকে ডিজিটাল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এবং গ্রামীণ সংস্কৃতি পুনরুজ্জীবিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার