October 19, 2026, 3:45 pm

গোপালপুরের মাহফুজুল আলম খান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব

প্রতিনিধি: আর কে রিপন

 

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের সন্তান মো. মাহফুজুল আলম খান অতিরিক্ত সচিব থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁর এ দায়িত্বপ্রাপ্তিতে গোপালপুর ও হেমনগর ইউনিয়নের মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। এলাকাবাসী তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘ কর্মজীবনে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসা মাহফুজুল আলম খানের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং গোপালপুরবাসীর জন্যও গর্বের বিষয়। প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর নিয়োগকে এলাকার সম্মান ও মর্যাদা বৃদ্ধির প্রতীক হিসেবে দেখছেন তাঁরা।

নতুন দায়িত্বে তিনি দেশের যুবসমাজের উন্নয়ন, ক্রীড়াক্ষেত্রের অগ্রগতি এবং সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী। তাঁরা মাহফুজুল আলম খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন।



ফেসবুক কর্নার