October 23, 2026, 9:44 am
শিরোনাম :
চোরাই রাবার উদ্ধারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হত্যার হুমকি! স্নাইপার মন্তব্যের সাহস বিরোধীদল জুগিয়েছে, দাবি রাশেদের এনসিপির ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদে নতুন মুখ, বাদ দুই চিকিৎসাধীন মঈন খানকে দেখতে এভারকেয়ারে রাষ্ট্রপতি দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশি ইলিয়াস আলীর উন্নয়নের ধারায় বিশ্বনাথ-ওসমানীনগরে ৫০ সড়ক ও ৭ সেতুর উদ্যোগ বগুড়ার উন্নয়নে বড় পরিকল্পনা, বৈষম্য দূর করার আশ্বাস প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিশ্চিত করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আহ্বান হেফাজতের মার্ভেল সিনেমায় ফিরছেন স্টার-লর্ড, নিশ্চিত করলেন ক্রিস প্র্যাট ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে রেকর্ডের ঝড়, ৪৩০ রান তাড়া করে জয়

স্নাইপার মন্তব্যের সাহস বিরোধীদল জুগিয়েছে, দাবি রাশেদের

অভয়নগর প্রতিবেদক

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্নাইপার’ নিয়ে এক যুবকের মন্তব্যের সাহস বিরোধীদল জুগিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, বিরোধীদলের নেতাদের উচ্ছৃঙ্খল বক্তব্য ও আগ্রাসী আচরণ এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার সুযোগ নিচ্ছে পতিত অপশক্তি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এক যুবকের ‘একটি মাত্র স্নাইপার দরকার ছিল’ মন্তব্যকে এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের অপকর্ম, গুম-খুন ও দলটির বিচারের প্রসঙ্গে বিরোধীদলের নেতাদের বক্তব্য নিয়েও সমালোচনা করেন।

রাশেদ খাঁন আরও দাবি করেন, জামায়াত ও এনসিপি বিএনপি সরকারের সমালোচনা করতে গিয়ে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলের সঙ্গে তুলনা করছে এবং প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। তাঁর অভিযোগ, আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের অবদানের তুলনায় বিরোধীদলের অনেক নেতার ভূমিকা কম হলেও তাঁরা জুলাই বিপ্লবের ইতিহাস তুলে ধরছেন। এসব বক্তব্যের মাধ্যমে তিনি বিরোধীদলের রাজনৈতিক অবস্থান ও ভূমিকার সমালোচনা করেন।



ফেসবুক কর্নার