October 24, 2026, 8:51 am
শিরোনাম :
ফটিকছড়ির প্রথম স্টেডিয়াম হবে ভূজপুর- সরোয়ার আলমগীর এমপি মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অক্ষত শিল্পী গাঢ় লাল শাড়িতে বধূর সাজে নজর কাড়লেন তানজিন তিশা ব্যালন ডি’অরের ফল নিয়ে অপেক্ষায় হ্যারি কেইন, চাপে পরিবারও বার্সেলোনা এখনো আমার প্রাণের ক্লাব: লিওনেল মেসি এপস্টিনকে কাবার গিলাফসদৃশ কাপড় উপহারের অভিযোগ ঘিরে সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের প্রচারণা সিটি নির্বাচনে সক্রিয় হওয়ার আহ্বান জামায়াত আমিরের আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ মাদরাসায় যৌন অপরাধের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান আসিফ নজরুলের

ফটিকছড়ির প্রথম স্টেডিয়াম হবে ভূজপুর- সরোয়ার আলমগীর এমপি

অভয়নগর প্রতিবেদক

ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে আন্তঃইউনিয়ন ওয়ার্ডভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে ২ নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৮ নং ওয়ার্ড। ২৩ অক্টোবর শুক্রবার ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলায় দুই দল সমতায় থাকায় টাইব্রেকারে ৮ নং ওয়ার্ড জয়ী হয়।

মোহাম্মদ তারেক আজিজের পৃষ্ঠপোষকতায় এবং ভূজপুর খেলোয়াড় সমিতির আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দল গোল করে এগিয়ে যেতে পারেনি। অতিরিক্ত সময়েও ফলাফল নির্ধারিত না হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ২ নং ওয়ার্ডকে পরাজিত করে শিরোপা জিতে নেয় ৮ নং ওয়ার্ড।

খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ মো. সরোয়ার আলমগীর। ভূজপুর খেলোয়াড় সমিতির সভাপতি মো. তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ।

প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক ওমান প্রবাসী মোহাম্মদ এসকান্দর মির্জা। মুখ্য আলোচক ছিলেন ভূজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম পারভেজ।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ মর্তুজা এনামুল ইকবাল এবং কাজিরহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল্লাহ।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মো. সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়িতে প্রথম স্টেডিয়াম বা ক্রীড়া কমপ্লেক্স নির্মিত হলে সেটি ভূজপুরে হবে। তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে মাদক কারবারিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার, থানা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দীন বাচ্চু, থানা যুবদলের সেক্রেটারি মোহাম্মদ জাহেদুল আলম মেম্বার, মাওলানা শেখ মোহাম্মদ ইব্রাহিম মেম্বার, মাওলানা নিজাম উদ্দিন, দিদারুল আলম, মোহাম্মদ ইলিয়াস রাজু, মোহাম্মদ বখতিয়ার তালুকদার এবং ভূজপুর খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ মুন্সি।



ফেসবুক কর্নার