October 24, 2026, 11:35 am
শিরোনাম :

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে সরকারের অবস্থান চান জবি অধ্যাপক

অভয়নগর প্রতিবেদক

 

দেশের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা মাদ্রাসা সম্পর্কে সরকারের সুস্পষ্ট অবস্থান প্রয়োজন বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিস্তার জাহান কবীর। শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন, নির্যাতন ও দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি এসব অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পোস্টে অধ্যাপক নিস্তার জাহান কবীর বলেন, ধর্মীয় শিক্ষকের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তা ধর্মের মর্যাদাকে ক্ষুণ্ন করে এবং সাধারণ মানুষের বিশ্বাসে আঘাত করে। তিনি আরও বলেন, অপরাধের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে জানাজা পড়ানো বা ধর্মীয় বিধানের নামে ভয় দেখানো গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, অন্যায়কারীর পক্ষ নিয়ে বক্তব্য দেওয়া ব্যক্তিদের বিষয়েও ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি আরও বলেন, গ্রাম-গঞ্জে ও বিভিন্ন এলাকায় থাকা সব মাদ্রাসার সরকারি অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন। অনুমোদনহীন প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে তিনি দাবি করেন, এতে ভুয়া ফতোয়া দেওয়া এবং ধর্মীয় পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড চালানোর প্রবণতা কমাতে সহায়তা হতে পারে।



ফেসবুক কর্নার