October 24, 2026, 3:25 pm

কক্সবাজারে গেলেই ঘরের মতো স্বস্তি পান বিদ্যা সিনহা মিম

অভয়নগর প্রতিবেদক

 

অবসর পেলেই কক্সবাজারে ছুটে যান অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সমুদ্রসৈকতের এই শহরে গেলেই ঘরের মতো স্বস্তি খুঁজে পান তিনি। শনিবার (২৪ অক্টোবর) ফেসবুকে কক্সবাজারের একটি রিসোর্ট থেকে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন মিম। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘যেখানে (কক্সবাজার) গেলে মনে হয়, ঘরেই আছি।’

ছবিতে মিমকে অফ-হোয়াইট রঙের ঢিলেঢালা কুর্তি ও হালকা হলুদ রঙের ফুলেল নকশার পায়জামা পরা অবস্থায় দেখা যায়। অবকাশযাপনে স্বাচ্ছন্দ্যকেই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। তাঁর পোস্টে ভক্ত-অনুরাগীরা নানা মন্তব্য করেছেন। কেউ তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন, কেউ স্বাভাবিক সাজের প্রশংসা করেছেন, আবার কেউ জানতে চেয়েছেন তিনি কোন হোটেলে অবস্থান করছেন। পোস্টটি প্রকাশের চার ঘণ্টার মধ্যে এতে সাড়ে চার হাজারের বেশি প্রতিক্রিয়া ও শতাধিক মন্তব্য আসে।

এদিকে অভিনয়ে সম্প্রতি আলভী আহমেদের ‘জীবন অপেরা’ সিনেমার শুটিং শেষ করেছেন মিম। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন শরিফুল রাজ। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।



ফেসবুক কর্নার