October 25, 2026, 9:02 am
শিরোনাম :
জাতীয় নারীশক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে মিতু মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির তিন সাংবাদিক কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে রাষ্ট্রপতি গোপালগঞ্জে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু রংপুরে ইজিবাইক চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২ সাঈদীর মামলার বাদী মানিক পশারীর নিভৃত দাফন: মধ্যরাতে মোবাইলের আলোয় কবর খুঁড়লেন স্বজনরা বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করল ফ্রান্স তত্ত্বাবধায়ক সরকার গঠনে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব পুত্রসন্তানের বাবা-মা হলেন মাওরা হোসাইন ও আমির গিলানি

রংপুরে ইজিবাইক চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

অভয়নগর প্রতিবেদক

 

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইজিবাইক চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের পুকুরখুড়ির দোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নোহালী ইউনিয়নের মিনার বাজার এলাকার রেজাউল ইসলাম ওরফে কানা এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগপুর এলাকার ইজিবাইকচালক সিদ্দিকুর রহমান সোহেলের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে লোকজন ধাওয়া করে পুকুরখুড়ির দোলা এলাকার একটি ক্যানেলের পাশে দুজনকে আটক করেন। এ সময় তাঁদের মারধর করা হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, নিহত রেজাউল ইসলাম এর আগে একটি চুরি মামলায় কারাভোগ করেছিলেন। তবে এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।



ফেসবুক কর্নার