
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানের পোর্ট হিউরনে রিপাবলিকানদের এক নির্বাচনী জনসভায় র্যাপার নিকি মিনাজের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। রোববার (২৫ অক্টোবর) জনসভার আগে ৪৩ বছর বয়সী এই সংগীতশিল্পী ট্রাম্পের সঙ্গে বিমানে ভ্রমণ করেন। পরে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মিনাজের অবয়বের প্রশংসা করেন ট্রাম্প।
বক্তব্যের একপর্যায়ে ট্রাম্প বলেন, নিকি মিনাজকে তাঁর এর আগে কখনো এত সুন্দর লাগেনি। এর আগে এক রিপাবলিকান পুরুষ প্রার্থীর শারীরিক গঠন নিয়েও মন্তব্য করেন তিনি। পরে মিনাজের দিকে ইঙ্গিত করে ট্রাম্পের মন্তব্যে উপস্থিত জনতা উল্লাস প্রকাশ করে। তিনি মিনাজকে দাঁড়াতে বলেন এবং মন্তব্যে তিনি অপমানিত হয়েছেন কি না, তা নিয়েও কথা বলেন।
জনসভায় নিকি মিনাজ ট্রাম্পের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, ট্রাম্পের প্রত্যাবর্তন দেশে আশার সঞ্চার করেছে এবং শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে আগামী মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে রিপাবলিকান প্রার্থীদের জয়ী করতে সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে বিমান ভ্রমণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ট্রাম্প প্রশাসনে মিনাজের সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়।
সূত্র: ডব্লিউআইওএন ও সিএনবিসি টিভি ১৮