November 19, 2026, 7:55 am
শিরোনাম :
উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা

লাল পতাকা উড়িয়ে ট্রেন থামিয়ে রক্ষা পেলেন হাজারো যাত্রী

অভয়নগর প্রতিদেক

 

টাঙ্গাইলের কালিহাতীতে রেলক্রসিংয়ে বিকল হয়ে আটকে পড়া বালুবাহী ট্রাকের কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেন রেলক্রসিংয়ের গেটম্যান। এতে প্রাণে রক্ষা পান ট্রেনের হাজারো যাত্রী এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বালুবাহী ট্রাকটিও। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে জেলার কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

সল্লা রেলওয়ে গেটম্যান মিজান ও স্থানীয়দের সূত্রে জানা যায়, যমুনা সেতু পার হয়ে আসা একটি বালুবাহী ট্রাক সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিল। এ সময় রেললাইন পার হওয়ার সময় ট্রাকটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে ট্রাকটি রেলক্রসিংয়ের ওপর আটকে পড়ে। ঠিক তখনই উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ওই রেলপথ দিয়ে অগ্রসর হচ্ছিল। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে গেটম্যান মিজান দ্রুত ট্রেনের সামনে গিয়ে লাল পতাকা উঁচিয়ে সংকেত দেন। তাঁর তাৎক্ষণিক পদক্ষেপে ট্রেনটি থামানো সম্ভব হয় এবং সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।

ট্রেন থামার পর আটকে পড়া ট্রাকটি সরানোর উদ্যোগ নেওয়া হয়। প্রথমে অন্য একটি ট্রাক দিয়ে টেনে সেটি সরানোর চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরে সল্লা বাসস্ট্যান্ডের কাছাকাছি থাকা মাটি কাটার একটি ভেকু বা খননযন্ত্র এনে ধাক্কা দিয়ে বিকল ট্রাকটিকে রেললাইন থেকে সরানো হয়। এরপর দুপুর ১২টার দিকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গেটম্যান মিজান জানান, এ ঘটনায় রেললাইনের কোনো ক্ষতি হয়নি। স্থানীয়দের সহযোগিতা ও গেটম্যানের দ্রুত সতর্কতামূলক পদক্ষেপে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।



ফেসবুক কর্নার