November 19, 2026, 7:36 am
শিরোনাম :
উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা

সীমান্তে ভারতীয় গরু-মহিষ চোরাচালানের অভিযোগ

মহিউদ্দিন জুয়েল, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টার।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় গরু ও মহিষের অবৈধ চোরাচালান বেড়েছে বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা ও সীমান্তে কড়া নজরদারির নির্দেশ থাকলেও একটি চক্র বোগলা ইউনিয়নের বোগলা রোড, বাঁশতলা সীমান্ত ও নরসিংপুর ইউনিয়ন দিয়ে প্রতিদিন গবাদিপশু নিয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ, এসব পশু প্রথমে উপজেলার বিভিন্ন হাটে নেওয়া হয়। পরে হাট ইজারার আড়ালে ভুয়া কাগজ বা ডাকের মাধ্যমে বৈধ রূপ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করা হচ্ছে বলেও তাঁরা দাবি করেন। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সীমান্তবর্তী এলাকার সচেতন মহলের অভিযোগ, স্থানীয় প্রশাসনের কিছু ব্যক্তি বা সিন্ডিকেটের যোগসাজশে এ অবৈধ বাণিজ্য থামছে না। তাঁদের দাবি, চোরাচালানের কারণে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এবং স্থানীয় বৈধ খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষতিগ্রস্ত খামারিরা জানান, সারা বছর পুঁজি বিনিয়োগ করে গরু লালন-পালন করলেও ভারত থেকে আসা পশু কম দামে বিক্রি হওয়ায় তাঁরা ন্যায্য দাম পাচ্ছেন না।
খামারিদের আশঙ্কা, এ অবস্থা চলতে থাকলে উপজেলার হাজারো খামারি পথে বসবে। তাঁরা ও স্থানীয় সচেতন মহল প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। সীমান্তে টহল জোরদার এবং হাটগুলোতে কড়া নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবিও জানিয়েছেন তাঁরা, যাতে অবৈধ পথে আসা কোনো গবাদিপশু বাজারে প্রবেশ করতে না পারে। এ বিষয়ে প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার