লক্ষ্মীপুরে বাস দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত, আহত অন্তত ২৫
অভয়নগর প্রতিদেক
Update Time :
Monday, November 9, 2026
/
60 Time View
/
Share
লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ ইউনিয়নের চরচামিতা এলাকায় আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় এক নারীসহ অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল আনুমানিক ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন আরেক নারীর মৃত্যু হয়। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরে তা স্বাভাবিক হয়। হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।