November 19, 2026, 7:38 am
শিরোনাম :
উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা

ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

আকরাম হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

 

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মালিরচালা এলাকায় পরিবেশ দূষণকারী ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ একটি অবৈধ সীসা কারখানা যৌথ অভিযানে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।

অভিযান সূত্রে জানা যায়, মালিরচালা এলাকায় দীর্ঘদিন ধরে পুরোনো ব্যাটারি গলিয়ে অবৈধভাবে সীসা উৎপাদন করা হচ্ছিল। এতে স্থানীয় জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ভেকু (এক্সকাভেটর) দিয়ে কারখানার সব স্থাপনা ও অবকাঠামো ভেঙে ফেলে। তবে অভিযানের সময় কারখানার মালিক বা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে তাৎক্ষণিক সাজা বা জরিমানা করা সম্ভব হয়নি।

অভিযানে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক মো. নুরুল আমিন প্রধান এবং ঘাটাইল উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া এসআরবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ঘাটাইল থানা পুলিশ নিরাপত্তায় সহযোগিতা করে। ইউএনও নূরী তাসমিন ঊর্মি বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার