November 10, 2026, 4:35 pm
শিরোনাম :
ছুরিকাহত স্কুলছাত্রীর চিকিৎসার খোঁজ রাখছে জেলা প্রশাসন চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার বিচ্ছিন্ন অগ্নিসংযোগে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে ছাত্রশক্তির মশাল মিছিল ফ্যান্টাসি কিংডম সংলগ্ন সড়কে চরম ভোগান্তি গণমাধ্যমই পরীমনিকে নায়িকা বানিয়েছে, জিরো করতেও এক মুহূর্ত যথেষ্ট: মো. ইসমাইল হোসেন ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতার আশঙ্কা ছাত্রদল নেতার পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না হলে তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার

পরীমনিকে হিরো আলমের পরামর্শ, সাংবাদিকদের কাছে ক্ষমা চান

অভয়নগর প্রতিবেদক

 

গণমাধ্যমকর্মীর সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে পরীমনিকে সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার এক আয়োজনে বক্তব্য দিতে গিয়ে হিরো আলম বলেন, গণমাধ্যমের কারণেই আজ তিনি পরিচিতি পেয়েছেন। গণমাধ্যম না থাকলে মানুষের সামনে আসা সম্ভব হতো না। তাই সেলিব্রিটি ও মিডিয়াসংশ্লিষ্ট সবারই সাংবাদিকদের সম্মান করা উচিত। পরীমনির এমন আচরণ দুঃখজনক ও লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।

পরীমনিকে উদ্দেশ করে হিরো আলম বলেন, ‘যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইন বানাতে পারে।’ তিনি আরও বলেন, দেশজুড়ে চলমান আলোচনা-সমালোচনার অবসান ঘটাতে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেওয়া উচিত। উল্লেখ্য, আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে পরীমনির আচরণকে কেন্দ্র করে বিনোদন অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।



ফেসবুক কর্নার