November 10, 2026, 4:22 pm
শিরোনাম :
ছুরিকাহত স্কুলছাত্রীর চিকিৎসার খোঁজ রাখছে জেলা প্রশাসন চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার বিচ্ছিন্ন অগ্নিসংযোগে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে ছাত্রশক্তির মশাল মিছিল ফ্যান্টাসি কিংডম সংলগ্ন সড়কে চরম ভোগান্তি গণমাধ্যমই পরীমনিকে নায়িকা বানিয়েছে, জিরো করতেও এক মুহূর্ত যথেষ্ট: মো. ইসমাইল হোসেন ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতার আশঙ্কা ছাত্রদল নেতার পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না হলে তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার

বুশেহরে ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করল আইএইএ

অভয়নগর প্রতিবেদক

 

ইরানের বুশেহর শহরের একটি পারমাণবিক স্থাপনা পরিদর্শন করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। কয়েক দিন আগে এ পরিদর্শন চালানো হয় বলে সোমবার (৯ নভেম্বর) জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। খবর সিবিএস নিউজের।

ইরানি সাংবাদিকদের বাঘায়ি বলেন, আইএইএর পরিদর্শকরা বুশেহরে একটি স্থাপনা পরিদর্শন করেছেন। শহরটিতে ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত। তাঁর অভিযোগ, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আগ্রাসনের ঘটনায় সংস্থাটি দোষ ও অন্যায় উপেক্ষা করে আইনি বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে। তবে ভিয়েনায় অবস্থিত ইরানের মিশন ও আইএইএর মধ্যে পেশাদার যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এর আগে ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শন স্থগিত করা হয়েছিল। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতেই গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে দেশটির বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, তেহরান দাবি করে আসছে, তারা বেসামরিক কাজে পারমাণবিক উপাদান ব্যবহার করে। গত সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্যের জন্য সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।



ফেসবুক কর্নার