November 10, 2026, 4:38 pm
শিরোনাম :
ছুরিকাহত স্কুলছাত্রীর চিকিৎসার খোঁজ রাখছে জেলা প্রশাসন চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার বিচ্ছিন্ন অগ্নিসংযোগে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে ছাত্রশক্তির মশাল মিছিল ফ্যান্টাসি কিংডম সংলগ্ন সড়কে চরম ভোগান্তি গণমাধ্যমই পরীমনিকে নায়িকা বানিয়েছে, জিরো করতেও এক মুহূর্ত যথেষ্ট: মো. ইসমাইল হোসেন ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতার আশঙ্কা ছাত্রদল নেতার পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না হলে তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার

ফ্যান্টাসি কিংডম সংলগ্ন সড়কে চরম ভোগান্তি

শওকত হোসেন

জনপ্রিয় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম সংলগ্ন এলাকা থেকে কাঠগড়ামুখী সংযোগ সড়কটি অতিরিক্ত সরু ও অপ্রশস্ত হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের। শিল্পাঞ্চল আশুলিয়ার অন্যতম ব্যস্ত এই সড়কটিতে নিয়মিত যানজট ও যাতায়াত বিঘ্নিত হওয়া এখন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। পোশাক কারখানা এবং ঘনবসতিপূর্ণ কাঠগড়া এলাকার জনসংখ্যার তুলনায় সড়কটি খুবই সরু। বড় দুটি যানবাহন মুখোমুখি হলে একে অপরকে অতিক্রম করার (ওভারটেকিং) মতো পর্যাপ্ত জায়গা থাকে না। কাঠগড়া এলাকায় অনেকগুলো পোশাক কারখানা (গার্মেন্টস) অবস্থিত। ফলে কাঁচামাল বহনকারী ট্রাক, কাভার্ডভ্যান এবং শ্রমিক পরিবহনের বাস নিয়মিত এ সড়কে চলাচল করে, যা সরু রাস্তার ধারণক্ষমতার বাইরে। পর্যাপ্ত ফুটপাত না থাকায় পথচারীদের মূল রাস্তা দিয়েই হাঁটতে হয়। এছাড়া রিকশা, ইজিবাইক ও ভ্যানের বেপরোয়া চলাচল এবং রাস্তার মোড়গুলোতে অবৈধ পার্কিং যানজটকে আরও বাড়িয়ে দেয়। উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়, যা যানবাহন চলাচলে অতিরিক্ত ঝুঁকি তৈরি করে। স্থানীয় এক বাসচালক জানান, “ফ্যান্টাসি কিংডমের পাশ দিয়ে কাঠগড়ার দিকে ঢোকার সময় সরু রাস্তার কারণে ২০ মিনিটের পথ পার হতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়। কোনো বড় গাড়ি সামনে পড়লে পুরো রাস্তা ব্লক হয়ে পড়ে।” প্রতিদিন এ রাস্তায় চলাচলকারী এক তৈরি পোশাক শ্রমিক আক্ষেপ করে বলেন, “সকালে ডিউটিতে যাওয়ার সময় আর সন্ধ্যায় ফেরার সময় যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হয়। রাস্তাটা প্রসস্থ করা এখন সময়ের দাবি।” এলাকাবাসীর দাবি, সড়কটি দ্রুত প্রশস্ত করার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করা জরুরি। এছাড়া মোড়গুলোতে অবৈধ পার্কিং বন্ধে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হলে যাত্রীদের দীর্ঘদিনের এই ভোগান্তি অনেকটাই কমে আসবে।



ফেসবুক কর্নার