November 19, 2026, 7:28 am
শিরোনাম :
উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা

বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে চিনা শ্রমিকের মৃত্যু

আসাদুর রহমান হাবিব দিনাজপুর

 

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভের ১৩০৫ নং কোল ফেইস থেকে অচেতন অবস্থায় সিং সিয়াওজুন নামে এক চিনা শ্রমিককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খনিশ্রমিক সূত্রে জানা গেছে সোমবার দিবাগত রাত ১১টার সময় সিং সিয়াওজুন ভেন্টিলেটর সাইডে দায়িত্ব পালন করতে তিনিসহ বেশ কয়েকজন শ্রমিক খনির ভূগর্ভের ১৩০৫ নম্বর কোল ফেইসে কয়লা উত্তোলনের কাজের জন্য নিচে নামেন।

আলাদা আলাদা সেকশনে কাজ করায় রাত ৩ টার পর থেকে সিং সিয়াওজুনের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় শ্রমিকদের পরদিন মঙ্গলবার সকালে সিং সিয়াওজুন না ওঠায় ১৩০৫ নং কোল ফেইসে নেমে সিল ওয়ালের পাশ থেকে চিনা শ্রমিক সিং সিয়াওজুনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে খনি কর্তৃপক্ষের সাথে কথা বললে তাঁদের কাছে মৃত্যুর কারণ জানতে চাইলে তাঁরা কোন কারণ জানাতে পারেননি।

এবিষয়ে শ্রমিকদের কাছে জানতে চাইলে তাঁরা অক্সিজেনের অভাবে হতে পারে ধারণা করছেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর বিসিএমসিএল মাইন অপারেশনের মহাব্যবস্থাপক জিএম মোঃ জাফর সাদিক চীনা শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন দৈনন্দিন কাজের অংশ হিসেবে সিং সিয়াওজুন সহ দুইজন স্থানীয় শ্রমিক ভূগর্ভে গ্যাস পরিমাপ করতে যান।

স্থানীয় শ্রমিকদের ভিন্ন স্থানে গ্যাস পরিমাপের জন্য পাঠিয়ে সিং সিয়াওজুন ১৩০৫ নম্বর কোল ফেইসের সিল ওয়ালের পার্শ্বে গ্যাস পরিমাপ করতে যাওয়ার পর সহকর্মীরা সিং সিয়াওজুন খনি ভূগর্ভের নির্দিষ্ট স্থানে না থাকায় বিষয়টি ভূগর্ভস্থ সারফেস কন্ট্রোল রুমে জানিয়েছেন খুঁজে না পাওয়াই সিং সিয়াওজুনের ডিউটি ১৩০৫ নং ফেইসে টিম গিয়ে খুঁজাখুঁজি করে সিল ওয়ালের পাশে অচেতন অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কর্তব্যরত ডাক্তার সিং সিয়াওজুনকে মৃত ঘোষণা করেন।

মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগার বিভাগে রাখা হয়েছে বিষয়টি চিনে কনসোর্টিয়াম দপ্তরে জানানো হয়েছে নিহতের পরিবারের সাথে তাঁরা কথা বলেছেন চাইনিজ কনসোর্টিয়াম তাদের পদ্ধতি অনুযায়ী মরদেহ সৎকারের ব্যবস্থা করবেন।

এবিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ এর সাথে কথা বললে তিনি জানান মরদেহ ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হবে।



ফেসবুক কর্নার