November 19, 2026, 7:28 am
শিরোনাম :
উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

অভয়নগর প্রতিবেদক

  1. বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি (টিপিএসবি)-এর ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়েছে। গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে সংগঠনের কার্যনির্বাহী পর্ষদের অনুমোদনক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
    অনুমোদিত কমিটিতে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ফুলতলা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো. সুমন সরদার। কো-চেয়ারম্যান হয়েছেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক এডভোকেট মাহবুবুর রহমান মাসুম। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জি এম শহীদুল ইসলাম, খোসরুল আরুন নোমানী, আবু হামজা বাঁধন, মো. মিজানুর রহমান ও গোলাম রাব্বানী।
    কমিটির মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আইবিএন নিউজের সহযোগী সম্পাদক মীর দিনার হোসেন। যুগ্ম মহাসচিব হয়েছেন মির্জা গালিব উজ্জ্বল, মুহাম্মদ জুবায়ের, শিহাব উদ্দিন রুবেল এবং এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
    এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজা নাজনীন এবং দপ্তর সম্পাদক হয়েছেন মো. ওয়ালিউল্লাহ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উজ্জল হোসেন প্রধান। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শাকিল হাসান, শেখ শাহানুর রহমান বেলাল, মো. সবুজ মিয়া ও ইনামুল হক ছোটন। তাঁদের মধ্যে শেখ শাহানুর রহমান বেলাল সিলেট বিভাগ, মো. সবুজ মিয়া রংপুর বিভাগ এবং ইনামুল হক ছোটন ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পালন করবেন।
    কমিটির অন্যান্য পদে রয়েছেন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. তৌহিদ সরোয়ার, গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শামীম খান, নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদিকা নাহিদা আক্তার পপি এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জয়নুল ইসলাম।
    এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. নাসিম রেজা, মো. রুহুল আমিন, রতন দে, কাকন সরকার, মো. আকিবুজ্জামিন, মো. শফিকুল ইসলাম স্বাধীন, রুস্তম আলী শায়ের এবং আবুল কালাম আজাদ সাইদ।
    সংগঠন সূত্রে জানানো হয়েছে, অনুমোদিত আংশিক কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। অতি শিগগিরই রাজধানী ঢাকায় সারা দেশ থেকে সাংবাদিকদের অংশগ্রহণে একটি অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।
    নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
    প্রেস বিজ্ঞপ্তিতে অনুমোদনক্রমে স্বাক্ষর করেছেন সংগঠনের মহাসচিব মীর দিনার হোসেন এবং প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সুমন সরদার।



ফেসবুক কর্নার