মানিকগঞ্জের দৌলতপুরে রাজনৈতিক মামলায় রিয়াদ হোসেন রাফি (২৬) নামে উপজেলা ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দৌলতপুর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
পুলিশের হাতে গ্রেফতার হওয়া রিয়াদ হোসেন রাফি উপজেলার সদর ইউনিয়নের চকমিরপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তার পিতার নাম মোঃ আমজাদ হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।