November 12, 2026, 12:45 am
শিরোনাম :
মিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবে সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: পীর সাহেব চরমোনাই নয় বছরের পথচলার ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আবেগঘন পোস্ট পলাশের শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, হুমকির চিরকুট আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না, আইনি নোটিশ পেলেন কারিনা রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় উপকূল দিবস, ৫৬ বছরেও অমলিন ক্ষত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো বাংলাদেশি সংবাদমাধ্যমকে স্ত্রীর পরিবারের সঙ্গে তুলনা লঙ্কান কোচের

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সংগীতশিল্পী সিজের

অভয়নগর প্রতিবেদক

 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কান্ট্রি সংগীতশিল্পী সিজে বিচ। তাঁর বয়স হয়েছিল মাত্র ২২ বছর। গত ৭ নভেম্বর ভোরে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয় বলে জানায় পরিবার। ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বাবা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেও ফ্লোরিডার পানাসিয়ায় স্যালটি ডঙ্কি নামের একটি রেস্তোরাঁয় গান পরিবেশন করেছিলেন সিজে। বাড়ি ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় গাড়িটি রাস্তার পাশের একাধিক গাছে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় তাঁর সিটবেল্ট বাঁধা ছিল না বলে জানা গেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ফেসবুকে ছেলের মৃত্যুর খবর জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর বাবা। একই সঙ্গে দুর্ঘটনাস্থলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সড়কের বাঁকে সতর্কতামূলক বাতি ও সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন তিনি। তাঁর দাবি, একই স্থানে আগেও দুর্ঘটনা ঘটেছে। সিজে একক শিল্পী হিসেবে পারফর্ম করার পাশাপাশি ‘সিজে অ্যান্ড দ্য ডেডম্যান’ ব্যান্ডের সদস্য ছিলেন। স্থানীয় সংগীত উৎসব ‘ডেডম্যান ওয়াকিং মিউজিক ফেস্টিভ্যাল’-এর অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি।



ফেসবুক কর্নার