November 12, 2026, 12:24 am
শিরোনাম :
মিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবে সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: পীর সাহেব চরমোনাই নয় বছরের পথচলার ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আবেগঘন পোস্ট পলাশের শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, হুমকির চিরকুট আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না, আইনি নোটিশ পেলেন কারিনা রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় উপকূল দিবস, ৫৬ বছরেও অমলিন ক্ষত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো বাংলাদেশি সংবাদমাধ্যমকে স্ত্রীর পরিবারের সঙ্গে তুলনা লঙ্কান কোচের

সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: পীর সাহেব চরমোনাই

আনোয়ার হোসাইন, ভ্রাম্যমাণ প্রতিনিধি।

 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, বিপুল প্রত্যাশা নিয়ে সরকার ক্ষমতা গ্রহণ করলেও আট মাস পার হওয়ার পর কোনো ক্ষেত্রেই সফলতা দেখাতে পারছে না। বরং সরকারের ব্যর্থতাগুলো প্রকট হয়ে দেখা দিচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে পতিত শক্তির নাশকতা, শ্রমিক অসন্তোষ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে উদ্বেগ তৈরি হয়েছে। মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোতে সরকারের সফলতা দৃশ্যমান নয় বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আল্লামা নুরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীর সাহেব চরমোনাই বলেন, আল্লামা নুরুল হুদা ফয়েজীর দ্বীনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব এবং চরমোনাই জামিয়ার নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতি, ইলম চর্চা, তাসাউফ ও ইসলামী ঐক্যের ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতির দায়িত্বও তিনি আমৃত্যু পালন করেছেন।

আল্লামা নুরুল হুদা ফয়েজীর খলিফা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সভায় উদ্বোধন করেন তাঁর খলিফা ও সাহেবজাদা মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী। অনুষ্ঠানে বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফীসহ বিভিন্ন পর্যায়ের আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার