November 12, 2026, 12:32 am
শিরোনাম :
মিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবে সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: পীর সাহেব চরমোনাই নয় বছরের পথচলার ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আবেগঘন পোস্ট পলাশের শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, হুমকির চিরকুট আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না, আইনি নোটিশ পেলেন কারিনা রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় উপকূল দিবস, ৫৬ বছরেও অমলিন ক্ষত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো বাংলাদেশি সংবাদমাধ্যমকে স্ত্রীর পরিবারের সঙ্গে তুলনা লঙ্কান কোচের

গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: শফিকুর রহমান

অভয়নগর প্রতিবেদক

 

কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতে ইসলামীর নেই বলে দাবি করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। তাঁর ভাষ্য, জামায়াত একটি রাজনৈতিক দল; রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে আলোচনা করলেও কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার প্রশ্ন ওঠে না।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, যারা জামায়াতের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলছেন, তাঁরাই দেশে-বিদেশে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়ার ইঙ্গিতের বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানান। পাশাপাশি জামায়াতের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ উপস্থাপনেরও দাবি করেন। আওয়ামী লীগকে ক্ষমা করার বিষয়ে নিজের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বক্তব্যে মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় ঐক্যের বিষয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, মাদকের প্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সংসদে উত্থাপিত অভিযোগগুলোর ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে শুধু দাবি নয়, হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। একই সঙ্গে আধিপত্যবাদমুক্ত ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার