November 11, 2026, 2:28 pm
শিরোনাম :
দৌলতপুরে অস্ত্র-গুলিসহ ‘চল্লিশ বাহিনী’র সদস্য গ্রেপ্তার প্রতিমন্ত্রী কি ঘুষকে বৈধতা দিচ্ছেন, প্রশ্ন টিআইবির ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ লালমনিরহাটে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ড উজবেক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার বিমানবহর আধুনিকায়নে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার ময়মনসিংহে বাসায় লুটের টাকায় গাড়িচালকের বিত্তবৈভবের অভিযোগ রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে বোমাসদৃশ দুটি কৌটা উদ্ধার

প্রতিমন্ত্রী কি ঘুষকে বৈধতা দিচ্ছেন, প্রশ্ন টিআইবির

অভয়নগর প্রতিবেদক

 

ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয়—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয় এবং তা গ্রহণ করা যায়। এ বক্তব্যের মাধ্যমে প্রতিমন্ত্রী ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন কি না, সেই প্রশ্ন তুলেছে টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নিয়মিত দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অবৈধ অর্থ নেওয়ার সুযোগ নেই। তাঁর মতে, প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা দিয়ে দুর্নীতির বিস্তার ঘটাতে পারে। তিনি বলেন, সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানোর দায়িত্বে থাকা কর্মকর্তাদের চাকরির শুরুতেই ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত সুবিধা নেওয়ার পরামর্শ দেওয়া দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন। কোন আইন বা বিধিতে এমন সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে, তা জনসমক্ষে জানানোর আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার