November 11, 2026, 2:36 pm
শিরোনাম :
দৌলতপুরে অস্ত্র-গুলিসহ ‘চল্লিশ বাহিনী’র সদস্য গ্রেপ্তার প্রতিমন্ত্রী কি ঘুষকে বৈধতা দিচ্ছেন, প্রশ্ন টিআইবির ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ লালমনিরহাটে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ড উজবেক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার বিমানবহর আধুনিকায়নে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার ময়মনসিংহে বাসায় লুটের টাকায় গাড়িচালকের বিত্তবৈভবের অভিযোগ রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে বোমাসদৃশ দুটি কৌটা উদ্ধার

দৌলতপুরে অস্ত্র-গুলিসহ ‘চল্লিশ বাহিনী’র সদস্য গ্রেপ্তার

তানভীর আজাদ, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলে অভিযান চালিয়ে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও একটি বাটন মোবাইল ফোনসহ শিহাব (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার শিহাব ওই ইউনিয়নের দারোগার মোড় এলাকার তৈয়ব উদ্দিনের ছেলে।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া এসআরবি-১২-এর একটি দল চর সাদিপুর এলাকায় অভিযান চালিয়ে শিহাবকে আটক করে। পরে তল্লাশি করে তাঁর কাছ থেকে অস্ত্র, গুলি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, শিহাব চরাঞ্চলের আলোচিত ‘চল্লিশ বাহিনী’র সদস্য। তাঁর বিরুদ্ধে দৌলতপুর ও ঈশ্বরদী থানায় হত্যা ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। বাহিনীটির প্রধান রাখি বাহিনীর সদস্য হিসেবে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
কুষ্টিয়া এসআরবি-১২-এর এফএস শরিফুল ইসলাম জানান, লেফটেন্যান্ট কর্নেল ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্ত্র ও গুলিসহ শিহাবকে আটক করা হয়। অভিযান শেষে আইনি প্রক্রিয়ার জন্য তাঁকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। পরে থানা পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। তাঁর বিরুদ্ধে অন্যান্য মামলা ও পরবর্তী আইনি পদক্ষেপের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার