November 12, 2026, 12:36 am
শিরোনাম :
মিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবে সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: পীর সাহেব চরমোনাই নয় বছরের পথচলার ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আবেগঘন পোস্ট পলাশের শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, হুমকির চিরকুট আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না, আইনি নোটিশ পেলেন কারিনা রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় উপকূল দিবস, ৫৬ বছরেও অমলিন ক্ষত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো বাংলাদেশি সংবাদমাধ্যমকে স্ত্রীর পরিবারের সঙ্গে তুলনা লঙ্কান কোচের

আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না, আইনি নোটিশ পেলেন কারিনা

অভয়নগর প্রতিবেদক

 

পবিত্র কুরআনের আয়াতুল কুরসি খোদাই করা ভোপালের রাজপরিবারের ঐতিহাসিক পান্নার গয়না পরায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সামাজিক অধিকারকর্মী আব্বাস হাফিজ এবং মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্যের আপত্তির পরিপ্রেক্ষিতে এ নোটিশ দেওয়া হয়। দীপাবলি উপলক্ষে বিশেষ সাজে হাজির হয়ে ৩০ ক্যারেটের পান্নার লকেটটি পরেছিলেন কারিনা। এতে পবিত্র কুরআনের সূরা আল-বাকারার ২৫৫তম আয়াত খোদাই করা রয়েছে।

কারিনার সাজে ছিল ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান ও পাগড়ি। পাগড়িতে যুক্ত ছিল একটি ঐতিহাসিক কলগি, যা বিয়ের দিন পরেছিলেন তার স্বামী সাইফ আলী খান। কারিনার সাজসজ্জার দায়িত্বে থাকা রিয়া কাপুর ইনস্টাগ্রামে জানান, কলগিটি ভোপালের নবাবের প্রায় ২০০ বছরের পুরোনো অলংকার এবং পান্নার লকেটটি ভোপালের বেগমের ছিল। সাইফের পারিবারিক উত্তরাধিকার সূত্রে গয়নাগুলো কারিনার কাছে এসেছে।

রিয়া আরও জানান, সাইফের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে। অন্যদিকে, কারিনা নিজের সাজের ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্‌যাপন করা।’ তবে গয়নাটি পরাকে কেন্দ্র করে ওঠা আপত্তি ও আইনি নোটিশের বিষয়ে কারিনার কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।



ফেসবুক কর্নার