November 12, 2026, 12:35 am
শিরোনাম :
মিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবে সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: পীর সাহেব চরমোনাই নয় বছরের পথচলার ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আবেগঘন পোস্ট পলাশের শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, হুমকির চিরকুট আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না, আইনি নোটিশ পেলেন কারিনা রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় উপকূল দিবস, ৫৬ বছরেও অমলিন ক্ষত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো বাংলাদেশি সংবাদমাধ্যমকে স্ত্রীর পরিবারের সঙ্গে তুলনা লঙ্কান কোচের

আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম

অভয়নগর প্রতিবেদক

 

দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শবনমকে ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে। আগামী ১৮ নভেম্বর কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের জন্মদিন উপলক্ষে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল ৪টায় এ আয়োজন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বশির আহমেদের সন্তান হোমায়রা বশির ও রাজা বশির। সম্মাননা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী শবনমও।

প্রয়াত বশির আহমেদের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০১৯ সালে তার দুই সন্তান হোমায়রা ও রাজা বশিরের উদ্যোগে এবং সারগাম সাউন্ড সিস্টেমের আয়োজনে এ সম্মাননা চালু হয়। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চার বছর আয়োজনটি অনুষ্ঠিত হলেও রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য কারণে পরবর্তী তিন বছর তা বন্ধ ছিল। দীর্ঘ বিরতি শেষে এ বছর আবারও আয়োজনটি ফিরছে।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় শবনম বলেন, শারীরিক অবস্থা ভালো না থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে তার অনুষ্ঠানে যাওয়ার খুব ইচ্ছা। হোমায়রা ও রাজা বশির বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে শবনমের অবদান অনস্বীকার্য। তার হাতে বাবার নামে প্রবর্তিত আজীবন সম্মাননা তুলে দিতে পারা তাদের জন্য অত্যন্ত আনন্দের।



ফেসবুক কর্নার