November 12, 2026, 12:35 am
শিরোনাম :
মিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবে সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: পীর সাহেব চরমোনাই নয় বছরের পথচলার ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আবেগঘন পোস্ট পলাশের শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, হুমকির চিরকুট আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না, আইনি নোটিশ পেলেন কারিনা রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় উপকূল দিবস, ৫৬ বছরেও অমলিন ক্ষত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো বাংলাদেশি সংবাদমাধ্যমকে স্ত্রীর পরিবারের সঙ্গে তুলনা লঙ্কান কোচের

মিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবে

অভয়নগর প্রতিদেক

 

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। এ প্রতিযোগিতায় মাহিকে এগিয়ে নিতে ভক্ত ও দেশবাসীর কাছে ভোট ও সমর্থন চেয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি সবাইকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ভোট দিতে প্রথমে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে ‘MU FAN’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপের ‘Vote’ অপশনে গিয়ে ‘Miss Universe Bangladesh’ নির্বাচন করে ভোট দেওয়া যাবে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাতে রাজধানীর এক আয়োজনে গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা সামিরা খান মাহির মাথায় মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট পরিয়ে দেন। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এবার মাহিকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার