
মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সেওতা এলাকা থেকে মোছাম্মদ খাদিজা বেগম নামে এক নারী নিখোঁজ হয়েছেন। গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজের দিন বিকেলে নীল রঙের শাড়ি পরে দক্ষিণ সেওতা এলাকার বাসা থেকে বের হন খাদিজা বেগম। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ খাদিজা বেগমের সন্ধান পেলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে যেন দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।