November 19, 2026, 7:15 am
শিরোনাম :
উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা

সিলেটে সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

অভয়নগর প্রতিবেদক

সিলেট-তামাবিল সড়কের খাদিমপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং দুর্ঘটনাকবলিত বাসটি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা পুলিশের গাড়িও আটকে রাখেন বলে জানা গেছে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বেপরোয়া যান চলাচল, অসতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। তাঁদের দাবি, দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, নিয়মিত ট্রাফিক তদারকি ও ঝুঁকিপূর্ণ স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ নিশ্চিত হওয়া যায়নি।



ফেসবুক কর্নার