November 19, 2026, 7:14 am
শিরোনাম :
উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা

শিক্ষক সংকটে কলাপাড়ার ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য ১০৮ পদ

সিকদার মোহাম্মদ শাকুর, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তথ্য অনুযায়ী, ৩২টি এমপিওভুক্ত ও একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে মোট ১০৮টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিশেষ করে ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে। এর প্রভাব পড়ছে শিক্ষার মান ও বোর্ড পরীক্ষার ফলাফলে। খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়, পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয় ও ধানখালী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং বিজ্ঞান, আইসিটি ও চারু ও কারুকলা বিষয়ের পদ শূন্য রয়েছে।



ফেসবুক কর্নার