November 19, 2026, 7:15 am
শিরোনাম :
উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা

জামালপুরে স্কুল মাঠে মরিচের হাট, পাঠদান ব্যাহত

রাশেদ মাহমুদ, ক্রাইম রিপোর্টার।

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ঐতিহ্যবাহী হাজিপুর উচ্চবিদ্যালয়ের মাঠে স্কুল চলাকালীন প্রতিদিন অবৈধভাবে মরিচের হাট বসানোর অভিযোগ উঠেছে। এতে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং মরিচের ঝাঁজে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। জানা যায়, বিদ্যালয় চলাকালীন মাঠের পুরোটাই মরিচ ব্যবসায়ী ও পণ্যবাহী যানবাহনের দখলে চলে যায়। মরিচের তীব্র ঝাঁজ ও গন্ধে শ্রেণিকক্ষে টিকতে না পেরে অনেক শিক্ষার্থী চোখ-নাক চেপে বারান্দায় বেরিয়ে আসতে বাধ্য হয়। মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের চলাচলের পথও অবরুদ্ধ হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরও বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে লেখালেখি হয়েছিল এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন সভায় প্রতিবাদ জানানো হয়েছিল। তখন ব্যবসায়ীরা চলতি বছর থেকে স্কুল মাঠে আর মরিচের হাট না বসানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু সে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। অভিযোগ রয়েছে, স্বার্থান্বেষী মহলের প্রভাবে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে এ ধরনের কার্যক্রম চলছে।
এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্কুল চলাকালীন মাঠে মরিচের বাজার বসার মতো দৃশ্য কোনো সভ্য সমাজে কাম্য নয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও পড়ালেখার পরিবেশ রক্ষায় এ হাট অবিলম্বে বন্ধ হওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা বিদ্যালয় মাঠে হাট বসানো চিরতরে বন্ধের দাবি জানিয়েছেন। পাঠদান স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।



ফেসবুক কর্নার