November 15, 2026, 1:00 am
শিরোনাম :
নড়াইলে পিতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: স্পিকার টাঙ্গাইলে চার সাংবাদিক গ্রেপ্তার, মাদক ভিডিও ঘিরে বিতর্ক নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: ফয়জুল করীম ভাইরাল গানই কালজয়ী নয়, থাকতে হবে আবেগ: অনু মালিক মৌসুমী চ্যাটার্জির স্বামী প্রযোজক জয়ন্ত মুখার্জি আর নেই বড়দিনে বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’ স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার প্রতিনিধিরা

বাংলাদেশি সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত, দুটি শর্তে

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশের সামরিক বিমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার। বৃহস্পতিবার ভারতীয় সরকারি ও সামরিক কর্মকর্তাদের বরাতে বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফেরানোর ক্ষেত্রে ভারত দুটি প্রধান শর্ত সামনে এনেছে। প্রথমত, হাসিনাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। দ্বিতীয়ত, দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং ২০২৪ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে। এ ছাড়া দেশে ফেরার পর তাঁর নিরাপত্তার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনী গ্রহণ করুক, এমন প্রত্যাশা ভারতের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, জেনেশুনে তাঁকে ফাঁসিতে ঝোলানোর জন্য হস্তান্তর করা হবে না; বরং নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ নিশ্চিত করাই লক্ষ্য।
প্রতিবেদন অনুযায়ী, হাসিনার ভারতে অবস্থান নিয়ে নয়াদিল্লি ক্রমেই অস্বস্তিতে পড়ছে এবং ঢাকা-দিল্লির মধ্যে কয়েক মাস ধরে পর্দার আড়ালে আলোচনা চলছে। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন হাসিনা, পরে বাংলাদেশের আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। কয়েক মাস আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফিরতে চান বলে জানিয়েছিলেন, তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি। বিবিসির দাবি, ভারত সরকারের প্রচ্ছন্ন সম্মতি ও বোঝাপড়ার পরই তিনি এ ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে ভারত আনুষ্ঠানিক মন্তব্য করেনি এবং ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের করা প্রত্যর্পণের অনুরোধও ঝুলিয়ে রেখেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলেছে, বিষয়টির সমাধান আইনি প্রক্রিয়ায় হবে।
বিবিসি জানায়, ফেরানোর প্রক্রিয়া দুইভাবে হতে পারে: বাংলাদেশ দিল্লিতে সামরিক বিমান পাঠিয়ে তাঁকে নিয়ে যেতে পারে, অথবা দুই দেশের সম্মত কোনো স্থলসীমান্ত এলাকায় বাংলাদেশ সেনাসদস্যরা তাঁকে গ্রহণ করতে পারেন; উভয় ক্ষেত্রে লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত ভারত। প্রতিবেদনে আরও বলা হয়, অক্টোবরের প্রথম সপ্তাহে হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর অঘোষিত দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক হয়। এক জ্যেষ্ঠ ভারতীয় সামরিক সূত্রের ধারণা, হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা নিশ্চিত করার বিষয়ে সেখানে আলোচনা হয়ে থাকতে পারে। বিবিসির ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতে হাসিনার ফেরা প্রয়োজন বলে দিল্লির নীতিনির্ধারকেরা মনে করছেন।



ফেসবুক কর্নার