November 15, 2026, 12:39 am
শিরোনাম :
নড়াইলে পিতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: স্পিকার টাঙ্গাইলে চার সাংবাদিক গ্রেপ্তার, মাদক ভিডিও ঘিরে বিতর্ক নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: ফয়জুল করীম ভাইরাল গানই কালজয়ী নয়, থাকতে হবে আবেগ: অনু মালিক মৌসুমী চ্যাটার্জির স্বামী প্রযোজক জয়ন্ত মুখার্জি আর নেই বড়দিনে বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’ স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার প্রতিনিধিরা

সৌদি সেনাদের লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথিরা

অভয়নগর প্রতিবেদক

 

ইয়েমেনে অবস্থানরত সৌদি আরবের সেনাদের লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। শনিবার (১৪ নভেম্বর) হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, ইয়েমেনের লাহিজের খারাজ এলাকায় সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তাঁর দাবি, ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েক ডজন সেনা হতাহত হয়েছেন এবং বহু সামরিক যান ধ্বংস হয়েছে।

এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালায় হুথিরা। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ড্রোন দুটি মাঝ আকাশেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। ধ্বংসাবশেষের আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোট এবং রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত বেড়েছে। গত সেপ্টেম্বর থেকে নতুন করে শুরু হওয়া এ সংঘাতের ধারাবাহিকতায় সেপ্টেম্বর ও অক্টোবরে মক্কা-মদিনা লক্ষ্য করেও একাধিকবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ রয়েছে হুথিদের বিরুদ্ধে। তবে সৌদি জোটের দাবি, প্রতিবারই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো প্রতিহত করা হয়েছে। অঞ্চলে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধের প্রেক্ষাপটে এ সংঘাত নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।



ফেসবুক কর্নার