November 15, 2026, 1:01 am
শিরোনাম :
নড়াইলে পিতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: স্পিকার টাঙ্গাইলে চার সাংবাদিক গ্রেপ্তার, মাদক ভিডিও ঘিরে বিতর্ক নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে: ফয়জুল করীম ভাইরাল গানই কালজয়ী নয়, থাকতে হবে আবেগ: অনু মালিক মৌসুমী চ্যাটার্জির স্বামী প্রযোজক জয়ন্ত মুখার্জি আর নেই বড়দিনে বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’ স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার প্রতিনিধিরা

১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন রোনালদিনহো

অভয়নগর প্রতিবেদক

 

দীর্ঘ ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবেন ৪৬ বছর বয়সী এই তারকা। রোববার (১৫ নভেম্বর) অনুষ্ঠিতব্য ম্যাচে শুরু থেকেই তাঁকে খেলানোর বিষয়টি নিশ্চিত করেছেন রাভেন্নার কোচ আন্দ্রেয়া মন্দোরলিনি।

গত আগস্টে বিনিয়োগকারী হিসেবে রাভেন্নার সঙ্গে যুক্ত হন সাবেক বার্সেলোনা ও এসি মিলানের এই প্লেমেকার। ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন তিনি। কোচ মন্দোরলিনি জানান, রোনালদিনহো আক্রমণভাগের তিন খেলোয়াড়ের একজন হিসেবে শুরু করবেন। তবে কতক্ষণ খেলবেন, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁতে আরও একটি গোল করার ইচ্ছাও প্রকাশ করেছেন রোনালদিনহো।

শুক্রবার ইতালিতে পৌঁছেছেন তিনি। ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে অনুশীলনের সুযোগ পাবেন মাত্র এক দিন। তাঁকে দেখতে দর্শকদের ব্যাপক উপস্থিতির প্রত্যাশায় রাভেন্নার স্তাদিও ব্রুনো বেনেল্লিতে অস্থায়ী গ্যালারি তৈরি করা হয়েছে। দলের ফরোয়ার্ড সিমোনে রাব্বিও জানিয়েছেন, পেনাল্টি পেলে তা রোনালদিনহোকেই নিতে দেওয়া হবে। ১৩ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রাভেন্না।



ফেসবুক কর্নার