November 16, 2026, 12:26 am
শিরোনাম :
যশোর সদর ভূমি অফিসে দুই কর্মচারীর অনুপস্থিতির অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা রুপপুরে চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে প্রথম ইউনিটের বিদ্যুৎ লামায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল কাভার্ডভ্যান, আহত ২ রাজশাহীতে ভেজাল গুড় উৎপাদনে একজনকে ১ লাখ টাকা জরিমানা যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি তালায় আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে অনিয়মের অভিযোগ পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে পাঁচজনের কারাদণ্ড তারাগঞ্জে চলন্ত বাস থেকে পড়ে দুই যাত্রীর মৃত্যু, চালক-হেলপার আটক মান্দায় মাইকিং ছাড়া টিসিবির পণ্য বিতরণ, বিভ্রান্তিতে সুবিধাভোগীরা চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তনের অভিযোগে দুজন গ্রেপ্তার

চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তনের অভিযোগে দুজন গ্রেপ্তার

অভয়নগর প্রতিদেক

কক্সবাজারের চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ফোন কেনাবেচা এবং আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) চকরিয়া পৌরসভার তরছপাড়া, নিউ মার্কেট ও হাজেরা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ওবাইদুল হাসান রাকিব (২৪) এবং চকরিয়া নিউ মার্কেটের টেক মোবাইল শো-রুমের মালিক মো. শিবলু (১৯)। অভিযানে ৫৯টি সচল মোবাইল ফোন, ৭৫টি অচল মোবাইলের যন্ত্রাংশ, আইএমইআই পরিবর্তনের সরঞ্জাম ও চারটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। প্রথমে তরছপাড়া থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়, তাঁর হেফাজত থেকে ডাকাতি মামলার লুণ্ঠিত একটি মোবাইলসহ দুটি ফোন উদ্ধার হয়। তাঁর দেওয়া তথ্যে নিউ মার্কেটের টেক মোবাইল শো-রুমে অভিযান চালিয়ে শিবলুকে গ্রেপ্তার করা হয় এবং ১৩টি ফোন উদ্ধার করা হয়। পরে তাঁদের তথ্যে হাজেরা মার্কেটের ইনফিনিটি মোবাইল হাবে অভিযান চালিয়ে আরও ৪২টি ফোন, যন্ত্রাংশ, আইএমইআই পরিবর্তনের সরঞ্জাম ও ল্যাপটপ জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার ও পলাতক আসামিরা যোগসাজশে চোরাই ও ডাকাতির মোবাইল ও ল্যাপটপ কম দামে কিনে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আইএমইআই নম্বর পরিবর্তন করে বেশি দামে বিক্রি করতেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২ ধারা এবং দণ্ডবিধির ৪১২/৪১৩ ধারায় আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ওসি মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



ফেসবুক কর্নার