রুপপুরে চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে প্রথম ইউনিটের বিদ্যুৎ
মাফরুদুর রহমান মুরাদ, জেলা প্রতিনিধি, পাবনা।
Update Time :
Monday, November 16, 2026
/
26 Time View
/
Share
পাবনার ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। প্রাথমিক পর্যায়ে এই ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানা গেছে। রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর কয়েক দিন ধরে উৎপাদন ও সরবরাহের প্রতিটি পর্যায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো ত্রুটি না থাকলে আগামী ডিসেম্বরে এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পর ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। ইউনিটটির পূর্ণ সক্ষমতা অর্থাৎ ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে আরও প্রায় তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে।
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।