November 16, 2026, 12:21 am
শিরোনাম :
যশোর সদর ভূমি অফিসে দুই কর্মচারীর অনুপস্থিতির অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা রুপপুরে চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে প্রথম ইউনিটের বিদ্যুৎ লামায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল কাভার্ডভ্যান, আহত ২ রাজশাহীতে ভেজাল গুড় উৎপাদনে একজনকে ১ লাখ টাকা জরিমানা যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি তালায় আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে অনিয়মের অভিযোগ পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে পাঁচজনের কারাদণ্ড তারাগঞ্জে চলন্ত বাস থেকে পড়ে দুই যাত্রীর মৃত্যু, চালক-হেলপার আটক মান্দায় মাইকিং ছাড়া টিসিবির পণ্য বিতরণ, বিভ্রান্তিতে সুবিধাভোগীরা চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তনের অভিযোগে দুজন গ্রেপ্তার

মান্দায় মাইকিং ছাড়া টিসিবির পণ্য বিতরণ, বিভ্রান্তিতে সুবিধাভোগীরা

জালাল হোসেন, নওগাঁ প্রতিনিধি।

নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের আগে মাইকিং করা হলেও ৫ নম্বর গণেশপুর ইউনিয়নে নিয়মিত মাইকিং না হওয়ার অভিযোগ উঠেছে। এতে বিতরণের সময় ও তারিখ জানতে গিয়ে অনেক সুবিধাভোগী বিভ্রান্তিতে পড়ছেন। স্থানীয়দের ভাষ্য, কোনো মাসে পণ্য দুই দিন ধরে বিতরণ করা হয়, আবার কোনো মাসে একদিনেই শেষ হয়ে যায়। কিন্তু গণেশপুরে কবে পণ্য দেওয়া হবে, তা অনেক সময় আগেভাগে জানা যায় না।
স্থানীয়দের অভিযোগ, কেউ কেউ পরিচিতজনের মাধ্যমে খবর পেয়ে গিয়ে দেখেন সেদিনের বিতরণ শেষ হয়ে গেছে, আবার কেউ গিয়ে দেখেন সেদিন বিতরণই হচ্ছে না। ফলে পণ্য না পেয়েই তাঁদের বাড়ি ফিরতে হচ্ছে। কয়েকজন বাসিন্দা জানান, অন্য ইউনিয়নগুলোতে মাইকিংয়ের মাধ্যমে তারিখ, সময় ও স্থান জানানো হলে গণেশপুরেও একইভাবে প্রচার করা হলে ভোগান্তি কমবে।
যাঁরা সময়মতো তথ্য না পেয়ে পণ্য নিতে পারেননি, তাঁদের বরাদ্দ পরে কীভাবে বিতরণ করা হয় এবং অবশিষ্ট পণ্যের হিসাব কীভাবে রাখা হয়, তা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের মতে, নিয়মিত মাইকিং ও বিতরণের স্বচ্ছ তথ্য প্রকাশ করা হলে এ ধরনের বিভ্রান্তি কমানো সম্ভব। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার