November 16, 2026, 12:21 am
শিরোনাম :
যশোর সদর ভূমি অফিসে দুই কর্মচারীর অনুপস্থিতির অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা রুপপুরে চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে প্রথম ইউনিটের বিদ্যুৎ লামায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল কাভার্ডভ্যান, আহত ২ রাজশাহীতে ভেজাল গুড় উৎপাদনে একজনকে ১ লাখ টাকা জরিমানা যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি তালায় আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে অনিয়মের অভিযোগ পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে পাঁচজনের কারাদণ্ড তারাগঞ্জে চলন্ত বাস থেকে পড়ে দুই যাত্রীর মৃত্যু, চালক-হেলপার আটক মান্দায় মাইকিং ছাড়া টিসিবির পণ্য বিতরণ, বিভ্রান্তিতে সুবিধাভোগীরা চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তনের অভিযোগে দুজন গ্রেপ্তার

যশোর সদর ভূমি অফিসে দুই কর্মচারীর অনুপস্থিতির অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

অভয়নগর প্রতিদেক

যশোর সদর উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ উঠেছে। এতে ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। অভিযোগ সূত্রে জানা যায়, অফিসের সার্টিফিকেট পেশকার মোঃ আলমগীর হোসেন ও সায়রাত সহকারী ফাহিম আল-মোমিন গত ১২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ছুটিতে ছিলেন। ছুটি শেষে রোববার (১৫ নভেম্বর) তাঁদের কর্মস্থলে উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা অফিসে আসেননি বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে দীর্ঘদিনের জমে থাকা কাজ দ্রুত নিষ্পত্তি এবং সেবাগ্রহীতাদের দুর্ভোগ লাঘবে সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন সরকারি ছুটির দিনেও দাপ্তরিক কাজে সময় দিচ্ছেন বলে জানা গেছে। সেবাগ্রহীতাদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের অনুপস্থিতিতে সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং প্রয়োজনীয় কাজ না হওয়ায় অনেককে অফিস থেকে ফিরে যেতে হচ্ছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সার্টিফিকেট পেশকার মোঃ আলমগীর হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এসিল্যান্ড মাহির দায়ান আমিনের ফোনেও সাড়া পাওয়া যায়নি। সচেতন মহলের দাবি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনে প্রশাসনিক নজরদারি জোরদার করা হোক।



ফেসবুক কর্নার