November 16, 2026, 12:27 am
শিরোনাম :
যশোর সদর ভূমি অফিসে দুই কর্মচারীর অনুপস্থিতির অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা রুপপুরে চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে প্রথম ইউনিটের বিদ্যুৎ লামায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল কাভার্ডভ্যান, আহত ২ রাজশাহীতে ভেজাল গুড় উৎপাদনে একজনকে ১ লাখ টাকা জরিমানা যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি তালায় আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে অনিয়মের অভিযোগ পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে পাঁচজনের কারাদণ্ড তারাগঞ্জে চলন্ত বাস থেকে পড়ে দুই যাত্রীর মৃত্যু, চালক-হেলপার আটক মান্দায় মাইকিং ছাড়া টিসিবির পণ্য বিতরণ, বিভ্রান্তিতে সুবিধাভোগীরা চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তনের অভিযোগে দুজন গ্রেপ্তার

তালায় আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে অনিয়মের অভিযোগ

টাইম রিপোর্টার, সাতক্ষীরা জেলা।

সাতক্ষীরার তালায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অধীনে বাস্তবায়নাধীন প্রায় আড়াই কোটি টাকার নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরে কুমিরা ইউনিয়নের মেল্লেকবাড়ি গ্রামসহ প্রায় ৫ কিলোমিটার এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের এ কাজ ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৪৮৯ টাকায় মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ পায়, যারা ২০২৫ সালের ১১ মার্চ কার্যাদেশ পায়। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি নামমাত্র কাজ নিয়ে তা আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করেছে, যিনি প্রক্সি ঠিকাদার হিসেবে পুরো প্রকল্প নিয়ন্ত্রণ করছেন। স্থানীয় একটি সিন্ডিকেটের মাধ্যমে এ অনিয়ম হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, প্রতিবাদ করতে চাইলে হুমকি ও চাপের মুখে পড়তে হয়।
সরেজমিনে স্থানীয়রা ভূগর্ভস্থ পাইপ, সাবমার্সিবল পাম্প ও ফিটিংসের মান নিয়ে সংশয় প্রকাশ করেছেন। অভিযোগ রয়েছে, পানির উপযোগী নয় এমন নন-ফুড গ্রেড প্লাস্টিক পাইপ ব্যবহার করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পানীয় জলের জন্য খাদ্যোপযোগী ও মানসম্মত পাইপ ব্যবহার বাধ্যতামূলক, অন্যথায় ক্ষতিকর রাসায়নিক পানিতে মিশে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতে পারে। সাতক্ষীরার সিভিল সার্জন জানান, অনিরাপদ পানি ব্যবহার করা উচিত নয় এবং সরবরাহকৃত পানির মান পরীক্ষা জরুরি। আব্দুর রাজ্জাকের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ম্যানেজার পরিচয়দানকারী জাহাঙ্গীর আলম কাজের মান নিয়ে প্রশ্ন করতেই ফোন কেটে দেন এবং পরে আর সাড়া দেননি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তালা উপজেলা প্রকৌশলী আবুল হাসানাত কাজল জানান, তিনি নতুন যোগদান করেছেন; তাঁর যোগদানের আগে প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছিল এবং পরে প্রায় ৩০ শতাংশ তিনি পেয়েছেন, তাই আগের কাজ সম্পর্কে বিস্তারিত বলতে পারছেন না। তবে নিম্নমানের মালামাল ব্যবহৃত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এলাকাবাসী নিরপেক্ষ তদন্ত, ব্যবহৃত পাইপ ও পাম্পের মান পরীক্ষা এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার